ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আরো দুই ড্যাশ-৮ উড়োজাহাজ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৫৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কানাডার ডি হ্যাভিল্যান্ড থেকে কেনা আরো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ দেশে আনা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি জানান, ক্রয়কৃত তিনটি ড্যাশ-৮ উড়োজাহাজের দ্বিতীয়টি আগামী ২৪ ফেব্রুয়ারি এবং তৃতীয়টি ৪ মার্চ দেশে আসছে।

মঙ্গলবার রাজধানীর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ধানমন্ডি সেলস সেন্টারের বাণিজ্যিক সেবার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার পর বিমান তার অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটে যাত্রীদের আরো উন্নত ইন-ফ্লাইট সেবা দিতে সক্ষম হবে। এর আগে ২০২০ সালের ডিসেম্বর মাসের ২৭ তারিখে প্রথম ড্যাশ-৮ উড়োজাহাজটি বিমানের বহরে যুক্ত হয়েছে।

তিনি আরো বলেন, দেশের এভিয়েশন শিল্পের বিকাশে পথপ্রদর্শক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠার পর থেকে বিগত ৪৮ বছরে বাংলাদেশ বিমান নানা বিবর্তনের মধ্য দিয়ে সময় অতিবাহিত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহ ও নির্দেশনায় বিমানকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। সেবার মান নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ বিমান তারুণ্য দীপ্ত বহরের মাধ্যমে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপারেশনের পরিধি ধীরে ধীরে বৃদ্ধি করছে। শেখ হাসিনার প্রচেষ্টায় বিমানের বহরে এরই মধ্যে নতুন ১২টি বোয়িং ও একটি ড্যাশ-৮  উড়োজাহাজসহ সর্বমোট ১৩টি সর্বাধুনিক উড়োজাহাজ যুক্ত হয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, সেবার মান বৃদ্ধির মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন করে বিমানকে যাত্রীদের আস্থা ও ভালবাসার ব্র্যান্ডে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা নানা উদ্যোগ নিয়েছি। বিমানকে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে যাত্রীদের আরো কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুল হাসান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন, বিমান পরিচালনা পর্ষদের সদস্য খন্দকার আতিক-ই-রাব্বানী প্রমুখ।

ট্যাগস :

আরো দুই ড্যাশ-৮ উড়োজাহাজ

আপডেট সময় : ০৩:৫৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১