ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আলেমদের মুক্তি না দিলে সাইনবোর্ড রাস্তা বন্ধ করে দিবো

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৪৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • / ১০৩৯ বার পড়া হয়েছে

আলেমদের মুক্তি না দিলে সাইনবোর্ড রাস্তা বন্ধ করে দিবো

স্টাফ রিপোর্টারঃ

ওলামাদের কষ্ট দিয়েছেন হয়রানি করেছেন। অতিদ্রুত ওলামাদের মুক্তি দিয়ে সুসম্পর্ক গড়ুন। আগামী দিনে ক্ষমতায় বসে থাকতে চান, আলেমদের সঙ্গে সুসম্পর্ক ছাড়া ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। আপনাদের মসনদ তছনছ হয়ে যাবে। ওলামারা আল্লাহকে ভালবাসে, আল্লাহ ওলামাদের ভালোবাসে। দেশের সমস্ত মানুষ আলেম ওলামাদের ভালোবাসে। আমি সবাইকে আহ্বান করব আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ তুমি এই জালেম সরকারকে হেদায়েত দাও অথবা এর পতন ঘটিয়ে দাও। তাদের কাছে আর দাবি পেশ করতে মনে চায় না। আল্লাহ যেন অতিদ্রুত তাদের মুক্তির ব্যাবস্থা করে দেন।

আজ শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে চট্রগ্রাম শহরের ডিআইটি এলাকায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হক ও মনির হোসেন কাশেমীসহ সব আলেম ওলামাদের মুক্তির দাবিতে ওলামা পরিষদের আয়োজিত গণমিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আবদুল আউয়াল।

তিনি আরও বলেন, আমাদের দাবি রাসুল (সা.) এর পরে আর কোনো রাসুল বা নবী নেই। যারা এটি অস্বীকার করে তারা মুসলমান থাকতে পারে না। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতেই হবে। আমাদের এ দাবি মানতে হবে। আমরা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। নবীপ্রেমিকরা প্রয়োজনে সেদিন জীবন দেবে। তবুও তাদের দাবি আদায় করে ছাড়বে।

মাওলানা আবদুল আউয়াল বলেন, আমরা বিভিন্নভাবে সরকারের সঙ্গে আলাপ আলোচনার চেষ্টা করেছি। আমাদের দাবি বুঝতে যদি তারা ভুল করে প্রয়োজনে সাইবোর্ডে রাস্তা বন্ধ করে দেব। আমাদের দাবির জন্য আমরা বসে পড়বো।

ট্যাগস :

আলেমদের মুক্তি না দিলে সাইনবোর্ড রাস্তা বন্ধ করে দিবো

আপডেট সময় : ০৮:৪৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩