আশুলিয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ২৫ জন জুয়াড়ি আটক
- আপডেট সময় : ০৬:১৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
- / ১০৯৬ বার পড়া হয়েছে
মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ
মঙ্গলবার ১৩ এপ্রিল দুপুরে পর সাভারের আশুলিয়ায় মিনি ক্যাসিনো জুয়ার আসরে অভিযান চালিয়ে অন্তত ২৫ জুয়াড়িকে আটক করেছে র্যাব-৪।
এ সময় ক্যাসিনো বোর্ডসহ নগদ টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি র্যাব-৪ এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী। সোমবার ১২ এপ্রিল বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আশুলিয়ায় বলিভদ্রবাজার ও পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন সিরাজগঞ্জ জেলার মোতালেব ও আলমগীর, নাটোরের জহিরুল ইসলাম, নওগাঁর সবুর মণ্ডল , রাজু, সাজ্জাদ হোসেন , রহিদুল বাঘ, আবুল কালাম ও তৌফিক হোসেন , নোয়াখালীর জাকির হোসেন , মাদারীপুরের ইলিয়াস ও আজিজুল , গোপালগঞ্জের রবিউল ইসলাম ও সুহাগ লস্কর।পিরোজপুরের আবুল হোসেন , কুড়িগ্রামের রিপন মিয়া , জামালপুরের মিলন রায় , রাজশাহীর শহিদ প্রমাণিক ও রবিউল হোসেন , বগুড়ার বেলাল শেখ , ঢাকার শাহ আলম , জয়পুরহাটের সাগর , কুমিল্লার মজিবুর রহমান এবং গাইবান্ধার সুহেল ।
তারা সবাই পেশাদার জুয়াড়ি বলে জানা গেছে।সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, আটকরা অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




















