শিরোনাম:
আশ্বাসে সচল রেল যোগাযোগ “ফলোআপ”
Astha DESK
- আপডেট সময় : ০৪:৫৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / ১০৯৩ বার পড়া হয়েছে
আশ্বাসে সচল রেল যোগাযোগ “ফলোআপ”
স্টাফ রিপোর্টারঃ
রেল ভবনে দাবির বিষয়ে কর্মকর্তাদের আলোচনার আশ্বাসে দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা অবরোধের পর অবশেষে রেললাইন থেকে সরলেন চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা।
আজ রোববার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে কারওয়ান বাজার সংলগ্ন এফডিসি রেলক্রসিং থেকে অবরোধ তুলে রেল ভবনের উদ্দেশে পায়ে হেঁটে রওনা দেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, চাকরি স্থায়ীকরণের দাবি ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রেললাইন অবরোধ করে আন্দোলন করে রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। তাদের অবরোধের মুখে ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
এদিন সকাল ১০টায় দিকে এ ঘটনা ঘটে। ‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে কারওয়ান বাজারের এফডিসি রেলগেট এলাকায় তিতাস কমিউটার ট্রেন আটকে দেন শ্রমিকরা।

















