ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী ছাত্র আন্দোলনের দশমিনা কমিটি গঠিত

Astha DESK
  • আপডেট সময় : ০৪:০৯:১২ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

ইসলামী ছাত্র আন্দোলনের দশমিনা কমিটি গঠিত

এম বাহাউদ্দীন নোমান/দশমিনা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কমিটি গঠিত হয়েছে। আজ শনিবার (২১শে জানুয়ারী) সকাল ৯ টার দিকে দশমিনা কেন্দ্রীয় কারিমীয়া কেরাআতুল কোরআন মাদ্রাসা অডিটোরিয়ামে এ কমিটি গঠন করা হয়।

এ উপলক্ষে সংগঠনটি দশমিনা কমিটির সভাপতি মোঃ ইমাম হোসাইন খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আঃ কাইয়ুম এর সঞ্চালিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার সভাপতি মুহাম্মাদ ইমাম হোসাইন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা থানা শাখার সভাপতি মোঃ মজিবুর রহমান আজবাহার প্যাদা।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা থানা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম, যুগ্ন-সম্পাদক মোঃ রুহুল আমীন রুহানি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যাত্রাবাড়ী আরবি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মুহা. রবিউল ইসলাম মাহমুদী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন দেশ স্বাধীন হয়েছে আজ ৫২ বছর অতিক্রম করেছে, কিন্তু যে লক্ষ্য নিয়ে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছে তাঁদের সে আশা আজও পূরণ হয়নি। আজও দেশের অর্থনৈতিক অবস্থা ঝুকিপূর্ণ, ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে, রাজনৈতিক সহিংসতায় মানুষের জীবন কেরে নেয়া হচ্ছে প্রতিনিয়ত, আজ বিতর্কিত শিক্ষা নীতির মাধ্যমে মানুষকে ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষার পরিবর্তে নাস্তিকতা শিক্ষা দেয়া হচ্ছে, এটা কোন মুসলিম প্রধান দেশে চলতে দেয়া যায় নাা।

সম্মেলন শেষে প্রধান অতিথি তিন সদস্য বিশিষ্ট নতুন থানা কমিটি ঘোষণা করেন।

ট্যাগস :

ইসলামী ছাত্র আন্দোলনের দশমিনা কমিটি গঠিত

আপডেট সময় : ০৪:০৯:১২ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩