শিরোনাম:
ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব’ এর কার্যকরী কমিটি গঠন
Md Elias
- আপডেট সময় : ১০:১৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১০৬৯ বার পড়া হয়েছে
ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব’ এর কার্যকরী কমিটি গঠন
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ‘ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব’ এর কার্যকরি পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রেসক্লাব ভবনে প্রেস ক্লাবের সদস্যদের উপস্থিতিতে কার্যকরী কমিটি গঠন করা হয়।
কণ্ঠভোটে দৈনিক যায়যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ফেরদৌস কোরাইশী টিটুকে সভাপতি এবং দৈনিক সমকালের ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।
কমিটিতে অন্যান্য পদে রয়েছেন- সহ-সভাপতি আব্দুল আউয়াল (নয়াদিগন্ত), যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমিন রিপন (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ ফারুক ইফতেখার সুমন (মানবজমিন), শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান (ইনকিলাব), সদস্য রকিবুল হাসান চৌধুরী রুবেল (ডিবিসি নিউজ), ও কামরান পারভেজ (প্রথম আলো)।
[irp]














