ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

উড়োজাহাজের সিটের নিচে মিলল ৬৮ বার স্বর্ণ

News Editor
  • আপডেট সময় : ০৪:৩৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
  • / ১১৩৬ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আগত একটি ফ্লাইটে তল্লাশি চালিযে সিটের নিচ থেকে ৬৮টি স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুক্রবার সকাল সোয়া ১০টায় এ স্বর্ণবার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৭.৮৮৮ কেজি এবং বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৭৩ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, অভিদপ্তরের মহাপরিচালকের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। এরপর সকাল ১০টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা বিজি-০২৮ ফ্লাইটে তল্লাশি চালিয়ে সিটের নিচে অভিনব উপায়ে লুকিয়ে রাখা ৬৮টি স্বর্ণবার পাওয়া যায়।

সূত্র আরও জানায়, জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।

উড়োজাহাজের সিটের নিচে মিলল ৬৮ বার স্বর্ণ

আপডেট সময় : ০৪:৩৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০