ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এক মিসাইল দিয়েই ইসরায়েলের ১১ জায়গায় আঘাত হানলো ইরান

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৩৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / ১০০২ বার পড়া হয়েছে

এক মিসাইল দিয়েই ইসরায়েলের ১১ জায়গায় আঘাত হানলো ইরান

আন্তর্জাতক ডেস্কঃ

গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করার পর থেকে একের পর এক চমক দেখিয়ে চলেছে তেহরান। এবার মাত্র একটি মিসাইল দিয়েই উগ্র ইহুদিবাদী রাজধানী তেল আবিবের ১১টি স্থানে তাণ্ডব চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

শুক্রবার (২৭ মার্চ) রাতে অপারেশন ট্রু প্রমিজ-৪ এর ৮৪তম হামলার অংশ হিসেবে ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর মধ্যে একটি মিসাইলই কমপক্ষে ১১টি স্থানে আঘাত হানে এবং বেশ কয়েকটি স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে।

ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ জানায়, রকেটের ধ্বংসাবশেষের কারণে বৃহত্তর তেল আবিবের বেশ কয়েকটি স্থানে ভবন, রাস্তা ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে। ইরানের হামলার কারণে সৃষ্ট ধ্বংসাবশেষ বৃহত্তর তেল আবিবের মোট ১১টি স্থানে আছড়ে পড়েছে।

এর আগে ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে যে নেগেভ মরুভূমি, ডিমোনা এলাকা, বির শেবা, আরাদ ও আশকেলন জুড়ে সাইরেন বাজছে।

দুইটি পারমাণবিক কেন্দ্র এবং দুইটি বড় ইস্পাত কারখানায় ইসরায়েলি হামলার জবাবে ইরান কঠোর প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

এক মিসাইল দিয়েই ইসরায়েলের ১১ জায়গায় আঘাত হানলো ইরান

আপডেট সময় : ০৪:৩৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬