ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

এবার যাতায়াতে মুভমেন্ট পাস দেবে পুলিশ, আবেদন মঙ্গলবার থেকে

News Editor
  • আপডেট সময় : ০৩:১৬:১১ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
  • / ১২৭৯ বার পড়া হয়েছে

১৪ এপ্রিল থেকে ৭ দিনের বিধিনিষেধের মধ্যে যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন হবে তাদের জন্য ‘মুভমেন্ট পাসে’র ব্যবস্থা করছে বাংলাদেশ পুলিশ। এই পাসধারী ব্যক্তি বাধাহীনভাবে সড়কে চলাচল করতে পারবেন।

মুভমেন্ট পাস দেওয়ার জন্য একটি অ্যাপস তৈরি করছে পুলিশ। এর নাম ‘মুভমেন্ট পাস অ্যাপস’। মঙ্গলবার এই অ্যাপস উদ্বোধন করবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক  (আইজিপি) ড. বেনজীর আহমেদ। যাদের জরুরি ভিত্তিতে বাইরে যাওয়া প্রয়োজন হবে, বিশেষ করে যারা ঢাকার বাইরে যেতে চাইবেন, তারা ‘মুভমেন্ট পাস অ্যাপস’-এর মাধ্যমে পুলিশের কাছে আবেদন করবেন। ঢাকার ভেতরে এবং বাইরে- উভয় ক্ষেত্রেই পাসটি ব্যবহার করা যাবে।

পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, সদর দপ্তরের আইসিটি উইংয়ের সমন্বয়ে শুরু হতে যাচ্ছে এ কার্যক্রম। জরুরি পণ্য পরিবহন, সেবাদানসহ ব্যবসায়ী ও চাকরিজীবীদের যাচাই-বাছাই করে দেওয়া হবে এই পাস।

পুলিশ সুত্রে জানা গেছে, মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা, চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি/খুচরা ক্রয় পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে দেওয়া হবে এই পাস। যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোনো ক্যাটাগরিতেই পড়েন না তাদের ‘অন্যান্য’ ক্যাটাগরিতে পাস দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে।

সড়কে কোথাও চলাচলের কারণে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে এ পাস দেখালেই তার পরিচয় নিশ্চিত হয়ে যেতে দেওয়া হবে।

পুলিশ সদরদপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দৈনিক আস্হাকে বলেন, কোনো ব্যক্তির বাবা-মা/পরিবারের কেউ যদি অন্য জেলায় মারা যান, তবে তিনি অ্যাপের মাধ্যমে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে পাসের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যৌক্তিক হলে তিনি পাস পেয়ে যাবেন।

ট্যাগস :

এবার যাতায়াতে মুভমেন্ট পাস দেবে পুলিশ, আবেদন মঙ্গলবার থেকে

আপডেট সময় : ০৩:১৬:১১ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১