ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবারের জাতীয় নির্বাচন হবে পুলিশের কলঙ্ক মোছার নির্বাচন-অতিরিক্ত আইজিপি

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৩৬:০২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ১১০১ বার পড়া হয়েছে

এবারের জাতীয় নির্বাচন হবে পুলিশের কলঙ্ক মোছার নির্বাচন-অতিরিক্ত আইজিপি

টাঙ্গাইল প্রতিনিধিঃ

পুলিশ নিয়ে সাধারণত মানুষের যে ভুল ধারণা রয়েছে, তা ভালো কাজের মাধ্যমে দূর করতে হবে। আগের যে কোনো সময়ের থেকে বর্তমান পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হয়েছে। আগামীর জাতীয় নির্বাচন পুলিশ বাহিনীর জন্য কলঙ্ক মোছার নির্বাচন।

আজ রোববার (২২ জুন) সকালে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে নতুন পুলিশ সদস্যদের উদ্দেশে অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ এ মন্তব্য করেন।

অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙুল দিয়ে ভুল ধরিয়ে দিয়েছে। ৫ আগস্টের পর কয়েক দিন কর্মবিরতি দিয়েছিল পুলিশ। আমরা দায়িত্ব নেওয়ার পর নতুনভাবে পুলিশ বাহিনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামীতে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীর জাতীয় নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন।

এসময় উপস্থিত ছিলেন, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমাড্যান্ট এ এইচ এম কামরুজ্জামান ও টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান প্রমুখ।

ট্যাগস :

এবারের জাতীয় নির্বাচন হবে পুলিশের কলঙ্ক মোছার নির্বাচন-অতিরিক্ত আইজিপি

আপডেট সময় : ০৪:৩৬:০২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫