ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল Logo ট্রাম্পের হরমুজ প্রণালি রক্ষার আহ্বানে সাড়া দিচ্ছে মিত্ররা Logo পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত Logo ৯২ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধ শেষের পক্ষে Logo পুলিশের সামনে সালিশে বিএনপি নেতার পিটুনিতে বৃদ্ধার মৃত্যু

জিএম কাদেরের বাসায় হামলা, ধাওয়া দেওয়ায় পালিয়ে গেলো হামলাকারীরা

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৪৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / ১২৫৮ বার পড়া হয়েছে

জিএম কাদেরের বাসায় হামলা, ধাওয়া দেওয়ায় পালিয়ে গেলো হামলাকারীরা

রংপুর অফিসঃ

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসায় হামলা করেছে সন্ত্রাসীরা। পরে জাতীয় পার্টির নেতা-কর্মীদের ধাওয়ায় দিকবিদিক পালিয়ে যায় হামলাকারী সন্ত্রাসীরা। আজ বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে ৮টার পর রংপুর নগরীর সেনপাড়া এলাকার ওই বাড়িতে (স্কাইভিউ) এ হামলার ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, হামলার সময় ওই বাড়িতেই অবস্থান করছিলেন জি এম কাদের। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রংপুর সিটি করপোরেশনের (রসিক) সাবেক মেয়র এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা হামলার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই হামলা করেছে।

এসময় বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাচ ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। তখন জাতীয় পার্টির নেতাকর্মীরা প্রতিহতের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে খবরটি ছড়িয়ে পড়লে জাতীয় পার্টির নেতাকর্মীরা ওই বাড়ির সামনে জড়ো হয়ে হামলাকারী সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

এরপর জিএম কাদের রংপুরে অবস্থান করার প্রতিবাদে রাত ৮টার দিকে প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একপর্যায়ে মিছিলটি প্রেস ক্লাব চত্বর থেকে সেনপাড়ার স্কাই ভিউ বাড়ির দিকে রওনা হয়।

এরপরই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় একটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এর পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর বলেন, আমরা শান্তিপূর্ণ রাজনীতি করতে চাই। কোনো কারণ ছাড়াই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা আজকে ন্যক্কারজনক হামলা চালিয়েছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :

জিএম কাদেরের বাসায় হামলা, ধাওয়া দেওয়ায় পালিয়ে গেলো হামলাকারীরা

আপডেট সময় : ০৯:৪৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫