ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারের রামুতে‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৫২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
  • / ১০৮৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

কক্সবাজারের রামুতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন (২৮) নামে এক মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় তার কাছ থেকে প্রায় ৪ লাখ পিস ইয়াবা, একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার হোসেন টেকনাফের উত্তর জালিয়াপাড়া এলাকার কালা মিয়ার ছেলে।

বুধবার (৩ মার্চ) রাত ১১টার দিকে র‌্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর মুশফিকুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে রামু রাবার বাগানের ভিতরে পাহাড়ের ঢালে ইয়াবা পাচারের খবরে সেখানে অভিযান চালায় চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি দল। এসময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারি। পরে গুলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে এসব ইয়াবা, অস্ত্র ও দেলোয়ারের মরদেহ পাওয়া যায়।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইন আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা।

ট্যাগস :

কক্সবাজারের রামুতে‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

আপডেট সময় : ০৭:৫২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১