শিরোনাম:
কমলাপুরে বহুতল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:২৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১০৭৭ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
রাজধানীর কমলাপুরের বিআরটিসি বাস ডিপোর পাশে অলি এ্যাপারেলস লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে। রোববার সকাল ৯টায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল ৭টা ৪০ মিনিটে কমলাপুর বিআরটিসি বাস ডিপোর (টার্মিনাল) কাছে অলি গার্মেন্টস নামক পোশাক কারখানার ছয়তলায় আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
সকাল ৯টায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অফিসার ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টায় আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আগুন নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে আরো ইউনিট বাড়ানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের সদর দফতরের এই কর্মকর্তা।




















