ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনাকালে ডেঙ্গুর হানা: রাজধানীর হাসপাতালে একদিনে ভর্তি ৭০ রোগী

News Editor
  • আপডেট সময় : ০৯:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
  • / ১০৫৪ বার পড়া হয়েছে

করোনাকালে ডেঙ্গুর হানা: রাজধানীর হাসপাতালে একদিনে ভর্তি ৭০ রোগী

করোনাকালে আক্রান্ত ও মৃত্যুতে দেশ যখন নাজেহাল তখন নতুন করে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর বিভিন্ন হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা।

সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো তথ্য মতে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। এছাড়া চলতি মাসের এই ১২ দিনে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ৪২৫ জন।

আরও জানা যায়, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি হওয়া ডেঙ্গু রোগী আছে ২০৯ জন। তাদের মধ্যে একজন বাদে বাকি সবাই রাজধানীর।

এদিকে রাজধানীতে ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ায় দুই সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যপক কর্মসূচি গ্রহণ করেছেন। ইতোমধ্যে ঢাকার বিভিন্ন ভবনে এডিস মশার লার্ভা বিরোধী অভিযান চালানো হচ্ছে।

[irp]

ট্যাগস :

করোনাকালে ডেঙ্গুর হানা: রাজধানীর হাসপাতালে একদিনে ভর্তি ৭০ রোগী

আপডেট সময় : ০৯:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১