ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট Logo দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী

কাল আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী, হতে পারে ৪টি চুক্তি

Md Elias
  • আপডেট সময় : ০৮:১৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • / ১০৫৪ বার পড়া হয়েছে

কাল আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী, হতে পারে ৪টি চুক্তি

আস্থা ডেস্কঃ

আগামীকাল সোমবার ৭ মার্চ সংযু্ক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরে দেশটির সঙ্গে ৪টি সমঝোতা স্মারক, এমওইউ সই করতে চায় বাংলাদেশ। এ ছাড়াও প্রধানমন্ত্রীর আমিরাত সফরে দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি, সরাসরি শিপিং লাইন চালু, আইসিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সহযোগিতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনে টেকসই উন্নয়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ রোববার (৬ মার্চ) প্রধানমন্ত্রীর আমিরাত সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।

এ সময় মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে ৫ দিনের সফরে দেশটিতে যাচ্ছেন।

সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আসন্ন সফরে রপ্তানির পরিমাণ আরো কীভাবে বাড়ানো যায়, তার ওপর গুরুত্বারোপ করা হবে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানির পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলার। অবশ্য এখনো দেড় বিলিয়ন ডলারের মতো বাণিজ্য ঘাটতি রয়েছে।

[irp]

ট্যাগস :

কাল আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী, হতে পারে ৪টি চুক্তি

আপডেট সময় : ০৮:১৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২