ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি হামিদের ভাইবোনসহ ৯২ জনের নামে মামলা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:৫০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / ১১২৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের মিঠামইনে দুই মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বোন সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম, ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল হক নূরু ও ভাতিজা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শরিফ কামালসহ ৯২ জনের নামে দুইটি মামলা করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব।

এর আগে, রোববার (১৮ আগস্ট) বিকেলে মিঠামইন উপজেলা যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন জেরি ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের ভাতিজা ফারহান সিকদার বাদী হয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও বিস্ফোরক আইনে মিঠামইন থানায় মামলা দুইটি করেন।

গত ৫ আগস্ট দুপুরে কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপি নেতা-কর্মীদের বিজয় মিছিলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলার অভিযোগে মামলা দুইটি করা হয়েছে।

মিঠামইন থানার ওসি আহসান হাবিব সাংবাদিকদের জানান, সাবেক রাষ্ট্রপতির ভাই, বোন ও ভাতিজাদের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রথম মামলায় ৪৭ জনের এবং দ্বিতীয় মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করা হয়।

মামলার বিবরণে জানা গেছে, ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দুপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালানোর খবরে মিঠামইন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি বিএনপি অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করে বিএনপির মিছিলে হামলা চালান। হামলায় উপজেলা যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন জেরিসহ অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী আহত হন।

এছাড়া একই দিন বিকেলে বিএনপির একটি মিছিলে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিজয় মিছিল শেষে ফেরার পথে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বড় ভাই শাহরিল আলম তপনের পাঁচফোড়ন নামক হোটেলে প্রবেশ করে ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণ ঘটান এবং শাহরিল আলম তপনকে মারধর করে ক্যাশ থেকে নগদ তিন লাখ ৩০ হাজার টাকা নিয়ে যান।

মিঠামইনের দুইটি মামলাতেই সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বোন সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম, ভাই অধ্যক্ষ আবদুল হক নূরু ও ভাতিজা ইউপি চেয়ারম্যান শরীফ কামালসহ অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, আওয়ামী লীগ অগণতান্ত্রিকভাবে ১৭ বছর দেশ শাসন করেছে। দেশের প্রতিটি জায়গায় দলীয়করণ করেছে। মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না। যখন ছাত্রজনতা আন্দোলনের মধ্য দিয়ে একটি স্বৈরাচার সরকারের পতন হলো, ঠিক সেই মুহূর্তে জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে। মিঠামইনে রাষ্ট্রপতির ভাই, বোন, ভাতিজা ও তাদের সন্তানরা একটি ত্রাস সৃষ্টি করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে হামলা লুটপাট নির্যাতন করেছেন। মামলা হয়েছে, আমরা আশা রাখি পরবর্তী আইন অনুযায়ী প্রশাসন ব্যবস্থা নেবে।

ট্যাগস :

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি হামিদের ভাইবোনসহ ৯২ জনের নামে মামলা

আপডেট সময় : ১০:৫০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪