কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ১১:৩০:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১০৪৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
জেলা প্রতিনিধিঃকিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হোসেন সজিব এর ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে যশোদল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
রবিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হসপাতাল এর মেইন গেইটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
[irp]
মানববন্ধনে যশোদল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি- আবিদুর রহমান বাবুল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সম্পাদক-রনি মীর, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিক ইসলাম মেরাজ, ছাত্রীলীগ নেতা শাকিল আহম্মেদ হৃদয়সহ স্থানীয় নেতাকর্মীরা বক্তৃতা করেন।
সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কটুর আন্দোলনের হুশিয়ারি দেন।
গত মঙ্গলবার বিকাল ৫টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এর ফুট ওভার ব্রীজ এর নিচে চার-পাঁচজন বখাটে যুবক একজন মেয়ের সাথে আপত্তিকর কর্মকান্ড চালায়। আর সেই কর্মকাণ্ডে বাধা দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হোসেন সজিবকে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দল অতর্কিত হামলা চালিয়ে মারাত্মকভাবে জখম করে। বর্তমানের তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
[irp]



















