ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের ৫লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
  • / ১০৪৩ বার পড়া হয়েছে

রায়হান জামান, স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জে ৫ লাখ ৬ হাজার ৬৬১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ৯৩৮ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৪৭ হাজার ৭২৩ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল।

আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

[irp]

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জেলার ১৩ টি উপজেলার ২ হাজার ৭৭৪ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৫ হাজার ৫৪৮ জন স্বেচ্ছাসেবকসহ মোট ৬ হাজার ৭৯৯ জন কর্মী ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করবেন।

সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. হেলাল উদ্দিন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমানও এসময় উপস্থিত ছিলেন।

[irp]

ট্যাগস :

কিশোরগঞ্জের ৫লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

আপডেট সময় : ১২:০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১