ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণ: ক্ষুব্ধ জামায়াত আমির Logo হরমুজ খুললেও জাহাজ চলবে নতুন পথে Logo আগামী দিনে যে কোনো নির্বাচন হবে সুষ্ঠু: স্পিকার Logo মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নির্যাতনের ভিডিও ফেসবুকে: দাবি র‌্যাব

News Editor
  • আপডেট সময় : ০৪:৪২:০১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
  • / ১১৩৯ বার পড়া হয়েছে

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (০৫ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার দুই আসামির বিষয়ে ব্রিফিং করে র‌্যাব।

ব্রিফিংয়ে র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আমরা প্রথমে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ গ্রেপ্তার করি। এরপর তার দেওয়া তথ‌্যের ভিত্তিতে ঢাকার কামরাঙ্গীচর থেকে মামলার প্রধান আসামি বাদলকে গ্রেপ্তার করি।’ 

খন্দকার সাইফুল আলম বলেন, ‘এই দেলোয়ার বাহিনী এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো। তাদের ভয়ে এলাকার লোকজন ভীত সন্ত্রস্ত। দেলোয়ারের বিরুদ্ধে ইতিপূর্বে দুটি মামলা আছে। এ ঘটনায় জড়িত অন‌্যদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব‌্যাহত আছে।’

গৃহবধূর শ্লীলতাহানি ও নির্যাতন ভিডিও ভাইরালের প্রতিবাদে মানববন্ধন

গ্রেপ্তার দুই আসামির মধ‌্যে বাদলকে বেগমগঞ্জ ও দেলোয়ারকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলেও তিনি জানান। 

উল্লেখ‌্য, গত ২ সেপ্টেম্বর রাতে ঘরে ঢুকে নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। ঘটনার প্রায় এক মাস পর রোববার (০৪ অক্টোবর) ফেসবুকে ওই ভিডিও ছেড়ে দেওয়া হয়। ওই ভিডিও ভাইরাল হলে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। 

রোববার (৪ অক্টোবর) রাতে ওই নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে নয়জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলা দায়েরের পর বেগমগঞ্জ থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নির্যাতনের ভিডিও ফেসবুকে: দাবি র‌্যাব

আপডেট সময় : ০৪:৪২:০১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০