ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

কুমিল্লায় ভাইকে পানি মারায় সৎ মায়ের হাতে প্রাণ গেল শিশুর

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • / ১০৬৩ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে মো. আব্দুল্লাহ নামের ৯ বছর বয়সী এক শিশুকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছেন তার সৎ মা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ওই নারীকে আটক করেছে।

শনিবার (১৩ জুলাই) দুপুরে দেবিদ্বার উপজেলার ইউসুফপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের আমান উল্ল্যাহর ছেলে। ঘাতক নারী লিজা আক্তার আমান উল্ল্যাহর দ্বিতীয় স্ত্রী। দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, নিহত শিশুটির বাবা আমান উল্ল্যাহ কুমিল্লার মেঘনায় একটি কোম্পানিতে চাকরি করেন। বছর তিনেক আগে আব্দুল্লাহর আপন মা বরিশালের এক পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যান। পরে আব্দুল্লাহর বাবা আরেকটি বিয়ে করেন। ওই বিয়ের পর সৎ মা আব্দুল্লাহকে প্রথমে মেনে নিলেও তার কোলজুড়ে আরেকটি শিশুর জন্ম হওয়ার পর থেকেই আব্দুল্লাহকে অন্য চোখে দেখা শুরু করেন। এ নিয়ে প্রায়ই ঝামেলা হত সংসারে। শনিবার বেলা ১১টার দিকে মাঠ থেকে খেলাধুলা করে এসে সৎ মায়ের কাছে শরীর ব্যথার ওষুধ ও পানি চায়। পরে সৎ মা পানি এনে দিলে আব্দুল্লাহ ওষুধ খেয়ে তার ছোটভাইকে ( সৎ মায়ের ছেলে) পানি নিক্ষেপ করে। এতে ক্ষিপ্ত হন সৎ মা। রেগে গিয়ে তার গায়ে থাকা ওড়না দিয়ে পেঁচিয়ে ধরেন শিশু আব্দুল্লাহর গলায়।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল্লাহর। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক সৎ মাকে আটক করে থানায় নিয়ে আসে। ওসি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির গলায় ওড়না পেঁচানোর দাগ স্পষ্ট। ঘাতককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

কুমিল্লায় ভাইকে পানি মারায় সৎ মায়ের হাতে প্রাণ গেল শিশুর

আপডেট সময় : ০৯:১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪