কুমিল্লায় সাংবাদিকের কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০৯:২৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / ১০৭০ বার পড়া হয়েছে
কুমিল্লায় সাংবাদিকের কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
কুমিল্লা প্রতিনিধিঃ
সংবাদ প্রকাশের জেরে কুমিল্লার বুড়িচংয়ে সাংবাদিকের ঘরের প্রবেশ করে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির প্রতিবাদে কুমিল্লা-বুড়িচং-মীরপুর সড়কের বসুন্ধরা চত্বরে বুড়িচং প্রেস ক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং উপজেলা ও বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।আজ মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তরুন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং উপজেলা শাখার সভাপতি ও বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, সাংবাদিক সংস্থার উপজেলা সহ-সভাপতি সৌরভ মাহমুদ হারুন, বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার সভাপতি ও বুড়িচং প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোঃ মোসলেহ উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বুড়িচং প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমূখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ সাফি, মোঃ তাজুল ইসলাম, তালাশ বাংলা প্রতিনিধি নূরুন্নবী, জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা কমিটির সদস্য মোবারক হোসেন, তোফায়েল আহমেদ, মোঃ শওকত উদ্দিন প্রমূখ।
এসময় বক্তারা, সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়কে বাড়িতে গিয়ে ঘরে প্রবেশ করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সন্ত্রাসী চাঁদাবাজ সালাউদ্দিন ও কাউছারকে দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।
অভিযোগ সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে “বুড়িচং উপজেলার বিভিন্ন গরু বাজারে অতিরিক্ত হাসিল রাখার অভিযোগ ক্রেতাদের” এমন সংবাদের জেরে গত (২৮ জুন) বুধবার সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়ের বাকশীমূল নিজ বাড়িতে ঘরে প্রবেশ করে চাঁদা দাবী করে। তখন তাদের চাঁদা দিতে অপারগতা জানালে সাংবাদিক হৃদয়ের গায়ে হাত তুলে এবং মা-বাবা, স্ত্রী, সন্তানদের সামনে মেরে ফেলার হুমকি প্রদান করে।
ভুক্তভোগী সাংবাদিক বাংলাদেশ মানবাধিকার কমিশন (বুড়িচং- ব্রাহ্মণপাড়া আঞ্চলিক) শাখার সাধারণ সম্পাদক, দৈনিক বিজয় পত্রিকার জেলা প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ বুড়িচং উপজেলা প্রতিনিধি ও তালাশ বাংলার সম্পাদক। এছাড়াও তিনি জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বুড়িচং প্রেস ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন বুড়িচং ব্রাহ্মণপাড়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ।















