ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

কুয়েত প্রবাসীর উদ্যোগে পাকুন্দিয়ায় শতাধিক টিউবওয়েল স্থাপন

News Editor
  • আপডেট সময় : ১০:৩৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
  • / ১১২৩ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার অসহায় গরিবদের বিশুদ্ধ পানি সরবরাহের উদ্দেশ্যে চরাঞ্চলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে একশোর অধিক মানুষের মাঝে টিউবওয়েল স্থাপন করে দিলেন কুয়েত প্রবাসী মোহাম্মদ ইউনুস নাদিম। তিনি উপজেলার জাংগালিয়া ইউনিয়নের চরকাওনা গ্রামের মোঃ আসাদুজ্জামানের ছেলে। দীর্ঘদিন যাবৎ তিনি কুয়েতে অবস্থান করছেন।

সেখানে বসে তিনি তার ছোট ভাই ইয়াকুব নাদিমের মাধ্যমে দরিদ্র মানুষের মাঝে টিউবওয়েল স্থাপন করে চলেছেন। এই বিষয়ে কুয়েত প্রবাসী ইউনুস নাদিম মোবাইল ফোনে বলেন, আমি বাড়িতে থাকা অবস্থায় পাকুন্দিয়ার দরিদ্র মানুষের টিউবওয়েলের অভাবে পানি সংকট স্বচক্ষে দেখেছি, তাই কুয়েতে এসে একটা এজেন্সির মাধ্যমে আমি আমার এলাকার দরিদ্র মানুষের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে টিউবওয়েল স্থাপন করছি।

মানহানিকর তথ্য প্রচারের প্রতিবাদে ছাত্রলীগের সংবাদ সম্মেলন ত্রিশাল 

আমার লক্ষ্য হচ্ছে পাকুন্দিয়ায় দরিদ্র-অসহায় যারা আছেন, যাদের টিউবওয়েল নেই তাদের টিউবয়েল স্থাপন করে দিয়ে তাদের মুখে হাসি ফোটানো। টিউবওয়েল স্থাপনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে পাকুন্দিয়ার অনলাইন প্লাটফর্ম ‘ভয়েস অব পাকুন্দিয়া’র এডমিন এস.এম রায়হান জানান, ইউনুস নাদিম ভাইয়ের মাধ্যমে দরিদ্র মানুষের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ হয়েছে এটা আমাদের পাকুন্দিয়াবাসীর জন্য খুশির সংবাদ।

তার মতো সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ সমাজের উন্নয়নে এগিয়ে আসলে সমাজের চিত্র পাল্টে যাবে বলে আমি মনে করি। এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান জানান, ইউনুস নাদিমের টিউবওয়েল স্থাপনের কার্যক্রম সম্পর্কে আমি শুনেছি, তার এই কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই। এই কার্যক্রমের ফলে দরিদ্র মানুষের পানি সংকট কিছুটা হলেও দূর হবে।

কুয়েত প্রবাসীর উদ্যোগে পাকুন্দিয়ায় শতাধিক টিউবওয়েল স্থাপন

আপডেট সময় : ১০:৩৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০