ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় করলো ইরান Logo বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি Logo জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলা: শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি Logo ইউনূসের মতো অযোগ্য ও বাটপার শাসক হাজার বছরেও আসেনি-আনিস আলমগীর Logo নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ Logo আরব মিত্রদের কাছে ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের Logo বিএনপির অঙ্গ-সংগঠনগুলোর নেতৃত্বে বড় পরিবর্তনের আভাস Logo পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ Logo যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী Logo সউদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু

কৃষি ঋণের সুদ কমলো কেন্দ্রীয় ব্যাংক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • / ১০৭১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

চার বছর পর কৃষকের ঋণ গ্রহণ সহজ করতে কৃষি ও পল্লি ঋণের সুদের ঊর্ধ্বসীমা ৯ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশে নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। চল‌তি বছ‌রের ১ এপ্রিল থেকে এটা কার্যকর হবে। অর্থাৎ এখন থেকে ব্যাংকগুলো কৃষি ঋণের ক্ষেত্রে ৮ শতাংশের বেশি সুদ নিতে পারবে না।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হ‌য়ে‌ছে, কৃষি বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। কৃষির উন্নয়নের সঙ্গে বাংলাদেশের বিপুল জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ অর্থনৈতিক উন্নয়ন প্রত্যক্ষভাবে জড়িত। তাই বাংলাদেশ সরকার খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকরণ, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। ২০২০ সাল থেকে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কোভিড-১৯-এর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় দেশের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে।

[irp]

এর ফলে অন্যান্য খাতের মতো কৃষি খাতও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে কৃষি খাতে স্বল্প সুদে ঋণ সরবরাহ নিশ্চিত করে কৃষকদের স্বাভাবিক উৎপাদনশীল কার্যক্রমে ফিরিয়ে আনাসহ কৃষি উৎপাদন বৃদ্ধিতে উক্ত খাতে ঋণ/বিনিয়োগের সুদ/মুনাফা হার হ্রাস করা প্রয়োজন।

এসব বি‌বেচনায় জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান বিবেচনায় কৃষি খাতে স্বল্প সুদে ঋণ সরবরাহ নিশ্চিত করে কৃষকদের স্বাভাবিক উৎপাদনশীল কার্যক্রমে ফিরিয়ে আনাসহ কৃষি উৎপাদন বৃদ্ধিতে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে কৃষি ও পল্লি ঋণের সুদ সর্বোচ্চ ৯ শতাংশের পরিবর্তে সর্বোচ্চ ৮ শতাংশ পুনর্নির্ধারণ করা হলো।

প্রসঙ্গত, চার বছর আগে ২০১৭ সালের ২২ জুন বাংলাদেশ ব্যাংক কৃষি ও পল্লি ঋণের সুদের ঊর্ধ্বসীমা ১০ থেকে কমিয়ে ৯ শতাংশে নির্ধারণ করেছিল।

ট্যাগস :

কৃষি ঋণের সুদ কমলো কেন্দ্রীয় ব্যাংক

আপডেট সময় : ০৯:০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১