ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ক্ষমতাই নাই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের! Logo ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী Logo নির্বাচনের পর অনেকাংশ ক্ষেত্রেই মালিকানা ফিরে পেয়েছি: অর্থমন্ত্রী Logo দখলদারদের বিরুদ্ধে হামলা জোরদান করেছে ইরান Logo জ্বালানি ব্যয় মেটাতে ২ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সরকার Logo এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় করলো ইরান Logo বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি Logo জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলা: শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি Logo ইউনূসের মতো অযোগ্য ও বাটপার শাসক হাজার বছরেও আসেনি-আনিস আলমগীর Logo নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ

কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

Astha DESK
  • আপডেট সময় : ১২:০০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৪৫ বার পড়া হয়েছে

কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টারঃ

কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না, এবার যদি কোথাও কেন্দ্র দখলের চেষ্টা হয়, তাহলে সে ভাই হোক বা বোন, কেউই রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজনসোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাহাব উদ্দিন মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভাগীয় প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এবার প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ২৫ হাজার ৭শ টি বডিওর্ন ক্যামেরা এবং পরিস্থিতি নজরদারিতে ড্রোন ব্যবহার করা হবে। এরপরও কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা কেন্দ্র দখলের চেষ্টা করলে তার ছবি ও ভিডিও সংরক্ষিত থাকবে।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন ঘিরে আয়োজিত মতবিনিময় সভায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনী অংশ নিয়েছে। প্রস্তুতি পর্যালোচনা করে দেখা গেছে, তাদের প্রস্তুতি অত্যন্ত ভালো ও প্রশংসনীয়। জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে পারবে, এ বিষয়ে সরকার আশাবাদী। সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি ঝিনাইগাতির সাম্প্রতিক ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। যারা দায়ী, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। তবে ঘটনার পর জড়িতরা অনেক সময় এলাকা ছেড়ে পালিয়ে যায়, এজন্য কিছুটা সময় লাগলেও কাউকেই ছাড় দেওয়া হবে না।

নির্বাচনের সময় সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে সাংবাদিকদের পোলিং সেন্টারে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এতে সাংবাদিকদের ওপর হামলার আশঙ্কা নেই। এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগসহ দেশের কোথাও সাংবাদিকদের ওপর বড় ধরনের হামলার ঘটনা ঘটেনি। নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন, ফলাফল প্রস্তুত হলেই তা ঘোষণা করা হবে। প্রতিটি কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট থাকবে এবং তারা তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে ফলাফল জানিয়ে দেবে। ফলে সরকারিভাবে ঘোষণার আগেই সাধারণ মানুষ ফলাফল জানতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী (এনডিসি), ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়া, র‍্যাব-১৪-এর অতিরিক্ত ডিআইজি নয়মুল হক, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মিজানুর রহমানসহ সেনাবাহিনী, বিজিবি, আনসার ও বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা।

ট্যাগস :

কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১২:০০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬