ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

কেরানীগঞ্জে হেফাজত-পুলিশ সংঘর্ষ, আটক ১

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • / ১০৫২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

ঢাকার অদীরে কেরানীগঞ্জে পুলিশ ও হেফাজত ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক হেফাজতকর্মী আটক এবং ৩ পুলিশ ও ১ পথচারীসহ ৪ জন আহতের খবর পাওয়া গিয়েছে।

গতসোমবার (১৯ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মান্দাইল মাদ্রাসা ও তার আশেপাশে দুই থেকে তিন’শ হেফাজত নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করলে এ ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

[irp]

এ সময় হেফাজত কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে ৩ পুলিশ সদস্য ও ১জন পথচারীসহ ৪ জন আহত হয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মাদ্রাসা থেকে মিছিল বের হয়নি। মিছিলকারীরা অধিকাংশ সাধারণ মানুষ। মাদ্রাসা বন্ধ থাকায় মাদ্রাসা ছাত্রদের মিছিলে চোখে পরেনি। তাদের বেশ দেখে সবাইকে আমজনতা মনে হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির বলেন, হেফাজতের হামলার আশংকায় আগে থেকেই কেরানীগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো। আজ যোহরের নামাজ শেষে মান্দাইল মাদ্রাসা থেকে প্রায় ২/৩’শ হেফাজত কর্মী মিছিল নিয়ে পুলিশের উপর হামলা করে। এতে ৩ পুলিশ সদস্য ওসহ ৪ জন আহত হয়। এ সময় পুলিশ ১ হেফাজত কর্মীকে আটক করতে সক্ষম হয়। বাকিদের চিহিৃত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।

ট্যাগস :

কেরানীগঞ্জে হেফাজত-পুলিশ সংঘর্ষ, আটক ১

আপডেট সময় : ০৫:০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১