খাগড়াছড়ি রিজিয়ন অসহায় মানুষের পাশে ঈদ উপহার নিয়ে
- আপডেট সময় : ০২:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ১০৭৭ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি রিজিয়ন অসহায় মানুষের পাশে ঈদ উপহার নিয়ে
রহিম হৃদয়/খাগড়াছড়িঃ

ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে খাগড়াছড়ি জেলার পানছড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের পাশে ঈদ উপহার সামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন। আজ বুধবার (১৯ এপ্রিল) সকাল ১১টার সময় পানছড়ি আর্মি ক্যাম্পে তিন শতাধিক স্থানীয় লোকজনের মাঝে ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেল মাহি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জোন কমান্ডার, লেঃ কর্ণেল আবুল হাসনাত পিএসসি, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, উল্টাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহির উদ্দিন প্রমূখ।

এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো। ঈদের আগ মুহুর্তে খাগড়াছড়ি রিজিয়নের এই পদক্ষেপে স্থানীয়রা অত্যন্ত আনন্দিত।
















