ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়ি সেনা রিজিয়ন কর্তৃক মারমা ছাত্র ঐক্য পরিষদকে কম্পিউটার ও প্রিন্টার প্রদান

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি সেনা রিজিয়ন কর্তৃক মারমা ছাত্র ঐক্য পরিষদকে কম্পিউটার ও প্রিন্টার প্রদান

হৃদয় রহিম/খাগড়াছড়িঃ

খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদকে সেনা রিজিয়নের কর্তৃক কম্পিউটার ও প্রিন্টার প্রদান করেন, ২০৩ পদাতিক ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহম্মেদ মাহি।

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় শিক্ষা সহায়ক সামগ্রী উপহার সিসেবে কম্পিউটার ও প্রিন্টার প্রদান করেন।

এসময় ২০৩ পদাতিক ব্রিগেডের মেজর মোঃ ইমরোজ মুনীর, পিএসসি, বিএম; ওএসপি, জিএসও-২ (ইন্ট) মেজর মোঃ জাহিদ হাসান, মারমা ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। শিক্ষার গুরুত্ব বিবেচনা করে পিছিয়ে পড়া মারমা সম্প্রদায়ের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ার লক্ষে খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক কম্পিউটার ও অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।

এছাড়াও শিক্ষা সহায়ক সামগ্রী কম্পিউটার ও প্রিন্টার প্রদানের পাশাপাশি মারমা সম্প্রদায়ের ৭৯টি পাড়া ভিত্তিক পাঠাগার/লাইব্রেরীর বই প্রদানের মাধ্যমে এ সম্প্রদায়কে এগিয়ে নিয়ে আসার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে রিজিয়ন কমান্ডার ব্যক্ত করেন।

ট্যাগস :

আপডেট সময় : ১২:৩২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩