খাগড়াছড়িতে বড়ুয়া সম্প্রদায়ের সাথে ওয়াদুদ ভূইয়ার মতবিনিময়
- আপডেট সময় : ০৯:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
- / ১১৮৭ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে বড়ুয়া সম্প্রদায়ের সাথে ওয়াদুদ ভূইয়ার মতবিনিময়
খাগড়াছড়ি ব্যুরোঃ
খাগড়াছড়ি জেলার বড়ুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
আজ মঙ্গলবার ১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কালবাগান এলাকায় বৈঠক বাড়ির হলরুমে এ সভা অনুষ্টিত হয়।
সভায় বক্তারা বড়ুয়া সম্প্রদায়ের মানুষ শান্তিতে বিশ্বাস করে উল্লেখ করে বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে জেলায় চাকরি থেকে শুরু করে বিভিন্ন বিহার-মন্দিরে উন্নয়নের ছোঁয়া লাগেনি।
বিএনপি সরকার ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার মেয়াদে যতটুকু সুযোগ সুবিধা পেয়েছেন তা আওয়ামী লীগ সরকারের টানা মেয়াদেও হয়নি।
আগামিতে খাগড়াছড়ি আসনে ওয়াদুদ ভূঁইয়াকে নির্বাচিত করে পুনরায় উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখার জন্য বড়ুয়া সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়ে পাশে থাকবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া বলেন, শেখ হাসিনার মুখের ভাষা ছিলো নোংরা। ভদ্রতার লেশমাত্র না থাকায় সবসময় বেপরোয়া আচরণ করতেন। খুনি হাসিনা ও তার দোসরদের লুটপাটের কারনে দেশের মানুষ নিত্যপন্যের ক্রয় ক্ষমতা হারিয়েছে। শেখ হাসিনার সাথে পলাতক আ’লীগের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা মদ, নারী ও ধান্ধার টাকা ভাগবাটোয়ারা নিয়ে ব্যস্ত থাকায় এলাকার উন্নয়ন করতে পারেনি।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















