খাগড়াছড়িতে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০২:৫৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / ১০৪৭ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়িঃ“সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথচলার ১৮বছর” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে নানা আয়োজনে আওয়ামী মৎস্যজীবী লীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ শনিবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও দোয়ার মাধ্যমে দিবসটি উদযাপন করে সংগঠনটি। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
[irp]
খাগড়াছড়ি জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মিন্টু কুমার দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবেশ বরন ত্রিপুরার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক (প্রস্তাবিত) চন্দন কুমার দে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক (প্রস্তাবিত) নুরুল আজম, সদস্য (প্রস্তাবিত) শামীম চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ পাটোয়ারী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান হেলাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল বাহার, জেলা কৃষকলীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক খোকন চাকমা, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল প্রমূখ।
[irp]

























