খাগড়াছড়িতে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৩:৫৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১০৯১ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমার অনুকুলে বরাদ্দ থেকে এসব বিতরণ করা হয়।
বুধবার বিকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি পার্বক্য জেলা পরিষদের সদস্য শাহিনা আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ক্রসাঞো চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় তিনশ পরিবারের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক প্যাকেটে রয়েছে ১০কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি লবন, ১কেজি চিনি, ১লিটার তেল, ১০০গ্রাম মরিচের গুঁড়া, ২০০গ্রাম মরিচের গুঁড়া এবং ১০০গ্রাম ধনিয়া গুঁড়া।


























