ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সড়ক অবরোধের ডাক

Astha DESK
  • আপডেট সময় : ১০:০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সড়ক অবরোধের ডাক

স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। গত সোমবার মানিকছড়িতে ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা (উষা) হত্যার প্রতিবাদ এবং খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে, বুধবার (৫ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫ উপজেলায় আধাবেলা শান্তিপূর্ণ এ সড়ক অবরোধের ডাক দেয়া হয়। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, রামগড় ও লক্ষিছড়ি উপজেলায় এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, হ্লাচিং মং মারমা হত্যার প্রতিবাদে ডাকা বুধবারের আধাবেলা শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসুচি সফল করতে, জেলার অধীন সকল যানবাহন মালিক ও শ্রমিক সমিতিসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

ইউপিডিএফ’র উপজেলা কমিটিগুলো জনগণকে সাথে নিয়ে এই অবরোধ কর্মসূচি পালন করবে উল্ল্যেখ করে, সংবাদপত্র ও পত্রিকাবাহী যানবাহন, এ্যাম্বুলেন্স, ফায়ারসার্ভিসের গাড়ি এবং গ্যাস, বিদ্যুৎ ও টেলিফোনের জরুরী কাজে নিয়োজিত যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

উল্ল্যেখ, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কালাপানি স্কুলপাড়া এলাকায় গণপিটুনিতে আহত হ্লাচিং মং মারমা প্রকাশ উষা (২৫) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত যুবককে নিজেদের কর্মী দাবি করে, প্রসিত খীসার নেতৃত্বাধীন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

মানিকছড়ি থানা পুলিশ খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়ে আহত হ্লাচিং মং মারমা (২৮) পিতা- থৈইলাপ্রু মারমা, মাতা-সামাউ মারমা, সাং- বৈদ্যপাড়া, রামগড়কে উদ্ধার করে সন্ধ্যা ৭ টায় উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ সময় চিকিৎসক ডা. মহিউদ্দীন আহতের উন্নত চিকিৎসায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন।

খাগড়াছড়ি হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টায় আহত হ্লাচিংমং মারমা মারা যায়। খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রাকিব উদ্দিন জানান, মানিকছড়ি থেকে একজনকে পুলিশ নিয়ে আসে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজ আটক ও মারধরের খবর পেয়ে পুলিশ আহত হ্লাচিং মং মারমাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকের পরামর্শে তাকে জেলা হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ বিষয়ে আইনগত পরবর্তী করণীয় নিয়ে পুলিশ কাজ করছে।

এদিকে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা সোমবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে জেলার মানিকছড়ি উপজেলায় হ্লাচিং মং মারমা (উষা) নামে এক ইউপিডিএফ সদস্যকে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যার নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘গত ২ এপ্রিল রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে হ্লাচিং মং মারমা সাংগঠনিক কাজে যোগ্যছোলা ইউনিয়নের স্কুলপাড়া নামক স্থানে গেলে বাঙালিরা তাকে ধরে নির্মমভাবে মারধর করে পুলিশের কাছে তুলে দেয়। এরপর তাকে আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।’ যোগ্যছোলা ইউনিয়নের জনৈক আওয়ামী লীগ নেতা এই ঘটনার নেতৃত্ব দেন বলে ইউপিডিএফ’র এ নেতা অভিযোগ করেন।

ট্যাগস :

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সড়ক অবরোধের ডাক

আপডেট সময় : ১০:০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩