ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু জেলা ভলিবল লীগ ২০২১’র উদ্বোধন

News Editor
  • আপডেট সময় : ০৪:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু জেলা ভলিবল লীগ ২০২১’র উদ্বোধন

মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু জেলা ভলিবল লীগ/২০২১ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে স্টেডিয়ামের প্রাঙ্গণে এই খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভলিবল লীগের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এর আয়োজনে উদ্বোধনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, সদর সার্কেলের এএসপি জিনিয়া চাকমা, রামগড় উপজেলা চেয়ারম্যান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা প্রমূখ।

অতিরিক্ত জেলা প্রশাসক হাবিব উল্লাহ মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, তরুণদের ক্রীড়ামুখী করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে, কারণ খেলাধুলার মাধ্যমে দেশকে অনেকদূর এগিয়ে নেয়া সম্ভব। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পড়ালেখার পাশাপাশি তরুণদের খেলাধুলায় মনোযোগী হতে আহবান জানিয়েছেন। জেলায় ভালো খেলোয়াড়দের জন্য কর্মসংস্থান এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

বক্তারা খেলাধুলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহবান জানান।

পরে বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু ভলিবল লীগের উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনী খেলায় জেলা সদরের ফ্রেন্ডস নাইনটি এইট বনাম মারমা যুব কল্যাণ সংঘ অংশগ্রহণ করে। খেলায় ২-০ সেটে মারমা যুব কল্যাণ সংঘ জয় লাভ করে। রাউন্ড লীগ পদ্ধতিতে এ খেলায় ১৬টি দল অংশ নিয়েছে।

ট্যাগস :

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু জেলা ভলিবল লীগ ২০২১’র উদ্বোধন

আপডেট সময় : ০৪:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১