ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বিএনপির অবস্থান কর্মসূচী পালিত

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • / ১০৭০ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে বিএনপির অবস্থান কর্মসূচী পালিত

মোঃ আব্দুর রহিম হৃদয়ঃ

বিএনপির কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবী বাস্তবায়নের দাবীতে আজ শনিবার ( ১লা এপ্রিল) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন খাগড়াছড়ি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।

নিশি রাতের ভোটের সরকারের হাতে কেউ নিরাপদ নয়। যেসব সাংবাদিক ও গণমাধ্যম সরকারের অনিয়ম ও দূর্নীতির সংবাদ প্রকাশ করছে তারাও জেল, জুলুম ও নির্যাতনের শিকার হচ্ছে। খাগড়াছড়িতে বিএনপির অবস্থান কর্মসূচীতে সরকার পতনের এক দফা কর্মসূচী ঘোষনার দাবী জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। তিনি বলেন, সরকার গদি রক্ষায় রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করছে। মানুষ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সরকারের বিদায় ঘন্টা বেজে উঠেছে। বিকালে খাগড়াছড়ি জেলা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া এসব কথা বলেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে আয়োজিত অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম-সম্পাদক অনিশেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ও জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান প্রমূখ।

ট্যাগস :

খাগড়াছড়িতে বিএনপির অবস্থান কর্মসূচী পালিত

আপডেট সময় : ১২:৪৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩