খাগড়াছড়িতে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন বিষয়ক সংবাদ সম্মেলন-২৩
- আপডেট সময় : ০২:৫৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ১০৫১ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন বিষয়ক সংবাদ সম্মেলন-২৩
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
“ভিটামিন-এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে খাগড়াছড়ি সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ির জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের’র সভাপতিত্বে, এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া,জেলা স্বাস্থ্য বিভাগের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমা প্রমুখ।
সংবাদ সম্মেলন জানানো হয়, আগামী ২০ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে, যা ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ইপিআই কেন্দ্র সমূহে সকাল ০৮টা থেকে থেকে বিকাল ৪টা পর্যন্ত, ৪ দিন ব্যাপী চলমান থাকবে।
এই রাউন্ডে খাগড়াছড়ি জেলায় ৯ টি স্থায়ী ও ৯৩৬ অস্থায়ী কেন্দ্রে ৫ মাস থেকে ১১ মাস বয়সী ১৪,৮৭৬ জন শিশুকে একটি করে নীল রঙের ও ১১-৫৯ মাস বয়সী ৯২,২৩৪ জন শিশুকে একটি করে লাল রঙের, মোট:১০৭১১০ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা ও স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।






















