ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একই দিনে নিহত-৩

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / ১০৭২ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একই দিনে নিহত-৩

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে ৩ জনের মৃত্যু হয়পছে। খাগড়াছড়ির দীঘিনালা, মানিকছড়ি ও সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন তিনটহরী উচ্চ বিদ্যালয় সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোটরসাইকেল চালক মো. শাহিন আলম (১৮) সড়কে পড়ে যান। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে, বেলা ১১টার দিকে খাগড়াছড়ি জেলা সদর উপজেলাধীন দাতকুপ্যা নামক এলাকায় জমি চাষ শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টর উল্টে মোঃ চাঁন মিয়া (৩৫) নামের এক যুবক মারা যান। তিনি মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি এলাকার মৃত মোঃ সুলতান মিয়ার ছেলে।

এদিকে দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেলছড়ি এলাকায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে মরিয়ম খাতুন (৬০) নামের আরেক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি বেলছড়ি এলাকার হাসু মিয়ার স্ত্রী।

ট্যাগস :

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একই দিনে নিহত-৩

আপডেট সময় : ১০:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫