শিরোনাম:
খালেদা জিয়া ছিলেন আমাদের প্রতিরোধের প্রতীক : প্রেস সচিব
Doinik Astha
- আপডেট সময় : ১১:১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১০৫৫ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার সকাল ৮টা ১৩ মিনিটে এক ফেসবুক পোস্টে প্রেস সচিব বলেন, ‘তিনি ছিলেন সব নেত্রীর মধ্যে সবচেয়ে মর্যাদাবান— আমাদের প্রতিরোধের প্রতীক এবং সর্বোচ্চ পর্যায়ের একজন দেশপ্রেমিক। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন এক অকুতোভয় যোদ্ধা, আমাদের সবচেয়ে কঠিন সময়ে আশার এক উজ্জ্বল বাতিঘর।’
তিনি বলেন, আজীবনের সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের প্রকৃত আত্মাকে সংজ্ঞায়িত করেছেন। তিনি ছিলেন আমার নায়িকা।
‘শান্তিতে ঘুমান, বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ ও সবচেয়ে সুন্দর স্থান দান করুন। আপনি চিরশান্তিতে বিশ্রাম নিন।’
























