ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গণঅধিকার পরিষদ থেকে নুর ও রাশেদকে বহিষ্কার

Astha DESK
  • আপডেট সময় : ১১:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • / ১০৫১ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদ থেকে নুর ও রাশেদকে বহিষ্কার

স্টাফ রিপোর্টারঃ

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির ১নং যুগ্ম-আহবায়ক মোঃ রাশেদ খান ও সদস্য সচিব নুরুল হক নুরকে দল থেকে অব্যাহতি দিয়েছেন সংগঠনটির আহবায়ক রেজা কিবরিয়া।

আজ মঙ্গলবার (২০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন সংগঠটির আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া।

রেজা কিবরিয়া প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সংবিধান বিরোধী কার্যক্রম, ইসরাইলসহ বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ, অনৈতিক আর্থিক লেনদেন, গঠনতন্ত্র লঙ্ঘন করে সভা আয়োজন ও অবৈধভাবে ভারপ্রাপ্ত আহ্বায়ক মনোনয়ন করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাদের বিরুদ্ধে উষ্কানিমূলক পোস্ট দিয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরকে কেন্দ্রীয় আহবায়ক কমিটির পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন।

একইসঙ্গে এই প্রক্রিয়ায় সহযোগীতা করায় কেন্দ্রীয় আহবায়ক কমিটির ১নং যুগ্ম আহবায়ক মোঃ রাশেদ খানকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। উভয়কে দলের দপ্তর বরাবর আগামী এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।

এতে তিনি গণঅধিকার পরিষদের আহ্বায়ক হিসেবে সাংগঠনিক ক্ষমতাবলে পরবর্তী নির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত সদস্য সচিব হিসেবে কোটা সংষ্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা আহবায়ক ও অধিকার পরিষদের অন্যতম প্রধান উদ্যোক্তা হাসান আল মামুনকে (আল মামুন) ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মনোনিত করেন।

ট্যাগস :

গণঅধিকার পরিষদ থেকে নুর ও রাশেদকে বহিষ্কার

আপডেট সময় : ১১:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩