ঢাকা ০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৫:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • / ১০৭২ বার পড়া হয়েছে

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আস্থা ডেস্কঃ

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন দত্তেরবাজার ইউনিয়নের মলমল গ্রাম থেকে আজ মঙ্গলবার(৩০মে) সকালে জুয়েল মড়ল (১৮) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার রতন মড়লের ছেলে।

জানা যায়, নিহত জুয়েল মড়ল সে জুতার ঘামে আসক্ত ছিলো। গত দুই সপ্তাহ আগে মাদকের জন্য টাকা চাইতে গিয়ে বাবার সাথে মনোমালিন্য হলে সে বাড়ি থেকে বের হয়ে এলাকাতেই অবস্থান করছিলো।

সোমবার দিবাগত শেষ রাতে জুয়েল বাড়ি থেকে প্রায় দুইশো গজ দূরে মেহগনি গাছে গলায় দরি বেঁধে আত্মহত্যা করে। ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে এ সময় ঘটনাস্থলের কাছ থেকে পুলিশ নেশা জাতীয় জুতোর ঘামের পলিথিন উদ্ধার করে।

পাগলা থানার ওসি রাজু আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি এটা আত্মহত্যা ও ছেলেটি মাদকাসক্ত ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত সত্য জানা যাবে।

ট্যাগস :

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩