গাইবান্ধা পৌরসভার নবনির্বাচিত মেয়র মতলুবরের দায়িত্ব গ্রহণ
- আপডেট সময় : ১১:২৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৫৯ বার পড়া হয়েছে
গাইবান্ধা পৌরসভার নবনির্বাচিত মেয়র মতলুবরের দায়িত্ব গ্রহণ
ওমর ফারুক রনি, গাইবান্ধাঃ গাইবান্ধা পৌরসভার ২০তম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মতলুবর রহমান ও নির্বাচিত কাউন্সিলররা। ১০-০২-২০২১ বুধবার সকাল ১০ ঘটিকায় গাইবান্ধা পৌরসভার হলরুমে আলোচনা সভা ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। সাবেক মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন দায়িত্ব হস্তান্তর করেন এবং নবনির্বাচিত মেয়র দায়িত্ব বুঝিয়ে নেন।
নবনির্বাচিত মেয়র মতলুবর রহমানের সাথে গাইবান্ধা পৌরসভার ১,২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা খানম মিতা, ৪,৫, ৬ নং ওয়ার্ডের মমতা সরকার, ৭,৮,৯ নং ওয়ার্ডের সাবিনা ইয়াসমিন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শাহীন, ২নং ওয়ার্ডের মহিউদ্দিন আহমেদ রিজু, ৩নং ওয়ার্ডের কামাল হোসেন, ৪নং ওয়ার্ডের রকিবুল হাসান সুমন, ৫নং ওয়ার্ডের আব্দুস সামাদ রোকন, ৬নং ওয়ার্ডের শহিদ আহমেদ, ৭নং ওয়ার্ডের আবু বকর সিদ্দিক স্বপন, ৮নং ওয়ার্ডের আসাদুজ্জামান হাসু ও ৯নং ওয়ার্ডের হুমায়ুন কবির স্বপন দায়িত্ব গ্রহণ করেন।
মেয়র বলেন- গাইবান্ধা পৌরসভা আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

















