ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০২:৩১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৭৬ বার পড়া হয়েছে

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরের পূবাইলের নিমতলী রেল ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে টঙ্গী-ভৈরব রেল সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, সকালে নিমতলী রেল ব্রিজ সংলগ্ন এলাকায় টঙ্গী-ভৈরব রেল সড়কে ভৈরবগামী লাইনে এক যুবকের লাশ দেখেতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দেয়া হয়। দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিচয় জানা যায়নি। তার পড়নে পিংক কালার শার্ট ও কালো জ্যাকেট রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ট্যাগস :

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

আপডেট সময় : ০২:৩১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩