ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

গুইমারায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ কাঠ আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৩০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • / ১০৪৩ বার পড়া হয়েছে

মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়িঃ

ভুয়া পারমিটের মাধ্যমে অবৈধ ভাবে কাঠ পাচারের জন্য প্রস্তুত কৃত ৮লাখ টাকার কাঠ আটক করেছে যৌথ বাহীনি।

সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের গুইমারা সাব জোন অধিনায়ক মেজর জাহিদুন্নবী চৌধুরীর নেতৃত্বে সোমবার রাতব্যাপী যৌথ অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে ৮লাখ টাকা মূল্যের প্রায় ১২গনফুট নানান প্রজাতির কাঠ।

[irp]

সেনাবাহিনী সূত্র জানায়, একটি অসাধু সিন্ডিকেট চক্র দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে কোটি টাকার কাঠ সমতলে পাচার করে আসছে এমন গোপন সংবাদ পেয়ে বন কর্মকর্তাসহ সোমবার রাতে উপজেলার বাইল্যাছড়ি, বড়পিলাক এলাকায় যৌথ অভিযান চালিয়ে আনুমানিক ১২শ সিএফটি অবৈধ কাঠ জব্দ করেছে সেনা সদস্যরা। যার বাজার মূল্য রয়েছে প্রায় আট লক্ষ টাকা।জব্দকৃত কাঠ জালিয়াপাড়া বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

কাঠ ব্যবসায়ী কেপায়েত উল্ল্যা এবং কাঠ ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আইয়ুব আলী জানান, অবৈধ ব্যবসায়ীরা রাতে বিভিন্ন স্থান থেকে পাচারের উদ্দেশ্যে এসব কাঠ নিয়ে আসে। সেনাবাহিনী সংবাদ পেয়ে অবৈধ কাঠগুলো জব্দ করেছে।

জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, যৌথ অভিযানে জব্দকৃত অবৈধ কাঠ গুলো জালিয়াপাড়া বন বিভাগের নিকট হস্তান্তর হয়েছে। এ বিষয়ে বন আইনে মামলা হয়েছে।

ট্যাগস :

গুইমারায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ কাঠ আটক

আপডেট সময় : ০৩:৩০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১