গুইমারায় ৪৯০লিটার চোলাই মদসহ আটক-দুই
- আপডেট সময় : ০৪:২৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
- / ১০৪৯ বার পড়া হয়েছে
মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়িঃখাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ৪৯০ লিটার চোলাই মদসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো চট্রগ্রাম জেলার বাশঁখালী উপজেলা পূর্ব চেচুলিয়া এলাকার সন্তোস দাসের ছেলে সুমন দাস (৪০) অপর জন হলো ফটিকছড়ি ভুজপুর থানার মোহাম্মদপুর এলাকার মোখলেছ মিয়ার ছেলে হারুন (২৮)।
[irp]
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫ টার দিকে খাগড়াছড়ি থেকে চট্রগ্রাম গামী একটি বাস গুইমারা ডাক্তার টিলা এলাকায় আসার পর যৌথবাহিনী তল্লসী করে ১৭ টি ক্রেটের ভিতর রাখা ৪৯০টি স্যালাইনের প্যাকেটে ৪৯০ লিটার চোলাই মদসহ সুমন দাস ও হারুনকে আটক করে।
গুইমারা থানার ওসি মিজানুর রহমান জানান, আটককৃতরা লকডাউন উপেক্ষা করে পাচঁ হাজার টাকায় একটি বাস রির্জাভ করে ৪৯০ লিটার চোলাই মদ, চট্রগ্রামে নেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ভোরে খাগড়াছড়ি থেকে চট্রগ্রমে যাওয়ার পথে গুইমারায় ডাক্তার টিলা এলাকায় আসার পর নিরাপত্তা বাহিনীর আটক করে ।এ ঘটনায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়স্ত্রন আইনে আটক কৃতদের নামে গুইমারা থানায় মামলা দায়ের হয়েছে।


























