ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

গোমতিতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ভিজিএফের অর্থ বিতরন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • / ১০৪৩ বার পড়া হয়েছে

মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়িঃ পবিত্র ঈদুল ফিতর ও মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা গোমতি ইউনিয়নে এক হাজার ৬৭ অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ভিজিএফ কার্ডের চালের পরিবর্তে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার (২ মে) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গার গোমতি ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচিতদের মাঝে মানবিক সহায়তা এবং অসহায় ও দু:স্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক ও মাটিরাঙ্গা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এসএম রুবাইয়াত তানিম।

[irp]

এসময় গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন, ইউপি সসদস্য মমিলন কান্তি ত্রিপুরা, মো. ওসমান গনি ও ইউনিয়ন পরিষদের সচিব ভবতোষ ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক বলেন, প্রাণঘাতি করোনার প্রাদর্ভাবে সাধারন মানুষ যেন দুর্ভোগে না পড়ে এজন্য সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। সুবিধাভোগীরা যেন যথাযথভাবে তাদের প্রাপ্য সুবিধা পেতে পারে এজন্য মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে।

গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন জানান, গোমতি ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে ৫’শ পরিবারকে ৫’শ টাকা করে ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং ভিজিএফ কর্মসূচীর আওতায় ৫৬৭ দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে প্রতি কার্ডের চাল এর বিপরীতে ৪৫০ টাকা করে ২ লক্ষ ৫৫ হাজার ১৫০ টাকা প্রদান করা হয়েছে।

ট্যাগস :

গোমতিতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ভিজিএফের অর্থ বিতরন

আপডেট সময় : ০৯:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১