ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরের বৃদ্ধ মা-বাবাকে মারধর অভিযোগ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • / ১০৭৬ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:চাঁদপুরের ফরিদগঞ্জে ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় মারধরের পাশাপাশি তাদের গায়ে ব্যাটারির এসিড পানি নিক্ষেপও করেছে বলে জানিয়েছেন এই বৃদ্ধ দম্পত্তি। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পূর্ব বদরপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

জানা যায়, বৃদ্ধ বাবা বোরহান উদ্দিন (৬৫) এবং তার সৎ মা পারভিন বেগমকে (৪৫) নুর আলম ও তার স্ত্রী নিশু বেগম (২৫) মারধর করে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।শুক্রবার এ ঘটনার বিচার চেয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই বাবা-মা।

এ ব্যাপারে নুরে আলমের বাবা বোরহান উদ্দিন জানান, বৃহস্পতিবার বিকেলে আমি আর আমার স্ত্রী ভাত খাচ্ছিলাম। এ সময় রান্না ঘর থেকে ধোঁয়া আসায় আমি আমার ছেলের বৌকে ধোঁয়ার কথা বলি। এ নিয়ে কথা বলায় আমার ছেলে ও তার বৌ আমাকে ও তার মাকে বকাঝকা শুরু করে। একপর্যায়ে তারা লাঠি দিয়ে আমাদের মারতে শুরু করে এবং অটোরিক্সার ব্যাটারির এসিড পানি নিয়ে আমাদের মুখে নিক্ষেপ করে।

আহত পারভিন বেগম বলেন, মারধর এবং এসিডের পানি নিক্ষেপ করায় আমাদের মুখে কালো দাগ এবং শরীরের বিভিন্ন অংশে ফুলে গেছে। পরে প্রতিবেশীরা উদ্ধার করে আমাদের চিকিৎসার ব্যবস্থা করেন। আমরা এই ঘটনা স্থানীয় চেয়ারম্যানকে জানিয়েছি। শুক্রবার দুপুরে ফরিদগঞ্জ থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের ওমর ফরুক জানান, বৃদ্ধ বোরহান উদ্দিন ও তার স্ত্রী আমার কাছে এসেছিল। ঘটনা শুনে আমি তাদের থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দিই।এই ঘটনায় অভিযুক্ত নুর আলম ও তার স্ত্রী নিশু বেগমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, পরিবারটি অনেক দরিদ্র। তাদের সন্তান মারধর করেছে বলে অভিযোগ দিয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা করছি।

ট্যাগস :

চাঁদপুরের বৃদ্ধ মা-বাবাকে মারধর অভিযোগ

আপডেট সময় : ০৫:০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১