ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরের হাইমচরে আগুনে পুড়ে শিক্ষিকার মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১২৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে বাড়ির আঙিনায় আগুনে পুড়ে শিখা রানী মজুমদার (৪৫) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের পশ্চিম চরকৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিখা রানী স্থানীয় একটি কিন্ডারগার্টেনে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই এলাকার বিশম্বর মজুমদারের মেয়ে।

প্রত্যক্ষদর্শী শোভা রানী বলেন, ‘নিহত শিখা রানী অবিবাহিত ছিলেন। কখনো তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না।’

এ বিষয়ে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ইতিমধ্যে আমাদের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

ট্যাগস :

চাঁদপুরের হাইমচরে আগুনে পুড়ে শিক্ষিকার মৃত্যু

আপডেট সময় : ০১:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১