ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ১০:৫৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / ১০০৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম ধরমপুরের বাবুল হোসেনের স্ত্রী।

ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জের ধরে সন্ধ্যায় আয়েশা বেগমের সঙ্গে কথা কাটাকাটি হয় তার সৎ ছেলে আশিকুর রহমানের। এক পর্যায়ে আশিকুর ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হোন আয়েশা বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক বলেন, ঘটনার পরপরই আশিকুর পালিয়ে যান। তাকে আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

আপডেট সময় : ১০:৫৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬