ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

চাকসুতে শিবির প্যানেলের চমক ৫ নারী ও এক হিন্দু শিক্ষার্থী

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৩৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৩৫৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ২৬ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’ নামের এই প্যানেলে পাঁচজন নারী ও একজন সংখ্যালঘু শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলটি প্রকাশ করেন সংগঠনটির নেতারা।

সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি। সাধারণ সম্পাদক (জিএস) পদে আছেন চবি শাখার সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন সাজ্জাদ হোসাইন মুন্না।

প্যানেলের অন্য সদস্যদের মধ্যে আছেন খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক তানভীর আঞ্জুম শোভন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান, স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদি হাসান সোহান, আইন ও মানবাধিকার সম্পাদক তাওহিদ রাব্বি, যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ এবং বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত সহ-সম্পাদকরা।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, আকাশ দাশ, সোহানুর রহমান ও আদনান শরিফকে। আকাশ দাশ হিন্দু ধর্মাবলম্বী, যা ধর্মভিত্তিক সংগঠন হিসেবে পরিচিত শিবিরের প্যানেলে একটি ব্যতিক্রমী সংযোজন।

তফসিল অনুযায়ী, চাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ১৮ সেপ্টেম্বর। ২২ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

ট্যাগস :

চাকসুতে শিবির প্যানেলের চমক ৫ নারী ও এক হিন্দু শিক্ষার্থী

আপডেট সময় : ১১:৩৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫