ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

চুয়াডাঙ্গার পিরপুরে সড়ক দুর্ঘটনা শিশুর মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার পিরপুরে আলমসাধুর ধাক্কায় সাদিয়া আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ মে) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের পিরপুর বাইতুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এসময় স্থানীয় ব্যক্তিরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎশক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু চুয়াডাঙ্গা সদর উপজেলার গাঈদঘাট বিলপাড়ার সবুজ হোসেনের মেয়ে।

[irp]

জানা যায়, ঈদে উদযাপন করতে নানীর বাড়িতে ছিলো সাদিয়া ও তার ভাই। বেলা ১১ টার পরে নানীর সঙ্গে একই এলাকায় একটি বাড়িতে বেড়াতে যাচ্ছিলো তারা। এসময় পিরপুর বাইতুল মামুর মসজিদের সামনে নানীর পেছন পেছন রাস্তা পার হচ্ছিল সাদিয়া। নানী রাস্তা পার হয়ে গেলেও আলুকদিয়া থেকে পিরপুর মুখি একটি আলমসাধু ধাক্কা দেয় সাদিয়াকে।

এতে গুরুতর আহত হয় সাদিয়া। এসময় স্থানীয় ব্যক্তিরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘দুপুর ১২টার দিকে কয়েকজন ব্যক্তি শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসে।

একটি আলমসাধু শিশুটিকে ধাক্কা দিয়েছে বলে জানায় তাঁরা। আমরা জরুরি বিভাগে শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।’

ট্যাগস :

চুয়াডাঙ্গার পিরপুরে সড়ক দুর্ঘটনা শিশুর মৃত্যু

আপডেট সময় : ০১:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১