ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় আলমডাঙ্গা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চালক নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৪৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
  • / ১১০২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সড়কে মাটি বোঝায় ট্রাক্টর চালক নিহত হয়েছে। আজ বুধবার ভোরে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পশুহাটের নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম(২৭) দামুড়হুদা উজির গ্রামের মাদার মন্ডলের ছেলে।

উজিরপুর গ্রামের বাসিন্দা ইকরামুল হক জানান, দামুড়হুদা উজিরপুর গ্রামের সকের পাড়ার বাসিন্দা রাশিদুল ইসলাম মাটি বোঝায় ট্রাক্টর চালক। বুধবার ভোরে মুন্সিগঞ্জ এলাকা থেকে মাটি কেটে ট্রাক্টর বোঝায়  করে  সরোজগঞ্জ হাসু মিয়ার ইট ভাটায় নিয়ে যাওয়ার সময় মুন্সিগঞ্জ পশুহাটে ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পোলে ধাক্কা মেরে নিজ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির জানান, রাশিদুল ইসলাম মাটি বোঝায় নিজ ট্রাক্টরের নিচে পড়ে নিহত হয়েছে। নিজের ট্রাক্টরের নিচে পড়ে নিহত হওয়ায় ঘটনায় কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে সকালে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

চুয়াডাঙ্গায় আলমডাঙ্গা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চালক নিহত

আপডেট সময় : ০৭:৪৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১