ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

চোরের ভিটাসহ তিন প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৩৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • / ১১০৬ বার পড়া হয়েছে

চোরের ভিটাসহ তিন প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

স্টাফ রিপোর্টারঃ

প্রাথমিক বিদ্যালয়ের নেতিবাচক নাম পরিবর্তনে কাজ শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যার অংশ হিসাবে তিনটি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।

আহ বৃহস্পতিবার (৩১ আগষ্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের জিন্নাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামের স্থলে করা হয়েছে রূপাবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। মৌলভীবাজারের সদর উপজেলার বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামের স্থলে করা হয়েছে মৌলভীবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নেত্রকোনার পূর্বধলার চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামের স্থলে করা হয়েছে আলোর ভূবন সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের অনেক গুলোর নাম শ্রুতিকটু ও নেতিবাচক ভাবার্থ সম্বলিত যা শিশুর রুচি, মনন, বোধ ও পরিশীলিভাবে বেড়ে ওঠার জন্য অন্তরায়। এ জন্য মন্ত্রণালয় এসব বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সুন্দর, রুচিশীল, শ্রুতিমধুর এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় ইতিহাস, সংস্কৃতির সাথে মানানসই নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং পর্যায়ক্রমে দেশব্যাপী এরকম নেতিবাচক ভাবার্থ সম্বলিত নাম পরিবর্তন করা হবে।

ট্যাগস :

চোরের ভিটাসহ তিন প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

আপডেট সময় : ০৪:৩৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩